ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭, ১৬ মে ২০২১
আপডেট: ০৯:৪১, ১৭ মে ২০২১

মিতু হত্যা মামলা: আরও দুই আসামি গ্রেফতার

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন- মোতালেব মিয়া (ওয়াসিম) ও আনোয়ার হোসেন। এরা দুজনেই বর্তমানে চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমা রোববার দুপুরে জানান, আনোয়ার ও ওয়াসিম মিতু হত্যায় হওয়া পুরোনো মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। নতুন মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। এই দুইজনকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। পরে আদালত তাদেরকে গ্রেফতার দেখানো নির্দেশ দেয়।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়।

ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে সপ্তাহ দুয়েকের মাথায় মাহমুদা হত্যার তদন্ত নতুন মোড় নেয়। অব্যাহতভাবে মাহমুদার মা–বাবা এই হত্যার জন্য বাবুল আক্তারকে দায়ী করে আসছেন।

পরে চলতি বছরের ১১ মে পিবিআই জানায় মিতু হত্যায় বাবুল জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এরপরই আগের মামলার চার্জশিট ও নতুন করে মামলা দায়ের হয়।

১২ মে পাঁচলাইশ থানায় মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। যাতে প্রধান আসামি করা হয়েছে বাবুল আক্তারকে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে সেদিনই বাবুলকে আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচদিনের রিমান্ডে পাঠান।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল গ্রেফতার

মিতু হত্যায় তার স্বামী বাবুল আক্তার জড়িত: পিবিআই

মিতুকে খুন করতে তিন লাখ টাকা দিয়েছিলেন বাবুল!

মিতু হত্যা মামলা: ৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার

'এনজিও কর্মীর সাথে পরকীয়া ছিল সাবেক এসপি বাবুলের' 

কে এই গায়ত্রী, কীভাবে বাবুলের সঙ্গে পরিচয়?

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়