নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:২৯, ১৭ মে ২০২১
‘দেশে সিনোফার্ম তৈরির অনুমতি এখনও কাউকে দেওয়া হয়নি’
বাংলাদেশের কোনো কোম্পানিকে এখনও চীনের সিনোফার্মের করোনা টিকা তৈরির অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
রোববার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এই মর্মে সংবাদ প্রকাশিত হচ্ছে যে চীনের সিনোফার্ম কর্তৃক উৎপাদিত ভ্যাকসিন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় উৎপাদনের নিমিত্তে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে, যা সঠিক নয়।
তিনি বলেন, দেশে কোভিড-১৯ এর টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। এই ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এর আগে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকের বরাত দিয়ে বিভিন্ন পত্রিকায় দেশে চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘সিনোফার্ম’ উৎপাদনের জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে অনুমতি দেয়ার খবর প্রকাশ পায়।
প্রকাশিত সংবাদগুলোতে বলা হয়, চলতি মাস থেকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস দেশে চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘সিনোফার্ম’ উৎপাদন শুরু করতে পারবে। এছাড়া চীনের করোনা টিকা ‘সিনোফার্ম’ উৎপাদনের জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে অনুমোদন দেয়ার বিষয়ে সোমবার সকাল ১১ টায় বিস্তারিত জানানোর জন্য সময় নির্ধারণ করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























