ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ১৭ মে ২০২১
আপডেট: ১৯:১৪, ১৭ মে ২০২১

সিসিইউতে যেমন আছেন খালেদা জিয়া

খালেদা জিয়া

খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। জানা গেছে, এখনও তিনি কৃত্রিম অক্সিজেন নিচ্ছেন। ডায়াবেটিসও রয়েছে আগের মতোই। কিডনিতেও কিছুটা সমস্যা রয়েছে।

সোমবার (১৭ মে) খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালের সিসিইউতে রেখেই তাকে করোনা পরবর্তী জটিলতার চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর ১৪ দিন ধরে সিসিইউতে রয়েছেন বেগম জিয়া। করোনাভাইরাস সংক্রমণমুক্ত হলেও পুরোনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি।

রোববারের পর আজও ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেছে।

ডা. জাহিদ বলেন, বেগম জিয়ার পোস্ট কোভিড নানা রোগের বিষয়ে চিকিৎসকরা নিবিড় পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নিচ্ছেন। এর বেশি কোনো আপডেট নেই। এটা একটা লং টার্ম চিকিৎসা। চিকিৎসক হিসেবে এখনই কিছু প্রেডিকশন করে বলা যাবে না।

গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বেগম খালেদা জিয়া। পরে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট দেখা দিলে গত ৩ মে তাকে নেয়া হয় সিসিইউতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়