নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:২২, ১৭ মে ২০২১
দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়াল ২২২৭ ডলারে
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। অর্থাৎ গত অর্থবছরের চেয়ে ১৬৩ ডলার বেড়েছে।
সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশিদের মাথাপিছু আয় চলতি অর্থবছরে বৃদ্ধি পেয়েছে। আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। নতুন আয় ২ হাজার ২২৭ ডলার। মাথাপিছু আয় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সোমবারের মুদ্রা বিনিময় হার অনুযায়ী এই অর্থ বাংলাদেশি মুদ্রায় হয় ১ লাখ ৮৭ হাজার ৬৮ টাকা। এটি বার্ষিক হিসাবে। মাসে মাথাপিছু আয় দাঁড়ায় ১৫ হাজার ৫৮৯ টাকা।
জিডিপিও বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, আগে জিডিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭ ডলার। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৪৭ হাজার ৩০০ কোটি ডলার।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘এক্সিডেন্টালি আজকে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর ছিল। সেজন্য ক্যাবিনেট থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে তার কার্যক্রমের জন্য। ওনার এই সুন্দর একটি দিনে মাথাপিছু আয় বাড়ার বিষয়টি চমৎকার একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন সবাই।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























