ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ১৭ মে ২০২১
আপডেট: ২৩:৩৫, ১৭ মে ২০২১

‘ভারতের পরিস্থিতির ওপর নির্ভর করছে লকডাউনের মেয়াদ’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ। এরপর লকডাউন বাড়ানো হবে কি না তা ভারতের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৭ মে) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ কবে থেকে চলবে তা নির্ভর করছে ভারতের করোনা পরিস্থিতির ওপর। আমরা ভারতের দিকে নজর রাখছি। গত কয়েকদিন ভারতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে। সেটা আমরা লক্ষ্য রাখছি।

লকডাউন বাড়বে কি না সেজন্য আরও এক সপ্তাহ দেখব। এ সময়ের মধ্যে ভারতের একটি চিত্র আমরা পেয়ে যাব। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

সোমবারের এই সভায় পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, বিশেষ নিরাপত্তা বাহিনী (Special Security Force) আইন, ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন, আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক- কোম্পানি (সংশোধন) আইন-২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের স্বর্ণ নীতিমালা (Gold Policy)-২০১৮ (সংশোধিত-২০২১)- এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়