আপডেট: ০৬:০২, ৬ সেপ্টেম্বর ২০১৯
রবার্ট মুগাবে মারা গেছেন
জিম্বাবুয়ের সাবেক রাষ্ট্রপতি রবার্ট মুগাবে মারা গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
গত এপ্রিল থেকেই স্বাস্থ্যগত নানা সমস্যার কারণে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন মুগাবে।
মুগাবের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মুগাবের পুরো নাম রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে। জন্ম ২১ ফেব্রুয়ারি, ১৯২৪ সালে। ২০১৭ সালের ২১ নভেম্বর রবার্ট মুগাবে ৩৭ বছর শাসনের পরে একটি সেনা অভ্যুত্থানের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। এছাড়া জিম্বাবুয়ের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবেও মর্যাদা পেয়েছিলেন তিনি।
১৯৮০ সালে তিনি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আরোহণ করেন মুগাবে। ১৯৮০ থেকে ১৯৮৭ পর্যন্ত প্রধানমন্ত্রী ও ১৯৮৭ সাল থেকে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























