আপডেট: ০৮:২১, ৬ সেপ্টেম্বর ২০১৯
জকিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক
জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ সদর এলাকা থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় মো. আলী আহমেদ (৩০) ও মো. আব্দুস সালাম (৫৪) নামে এ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান চালান। অভিযানের সময় উপজেলার বুরহানপুর গ্রাম থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এই দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আলী আহমেদ উপজেলার জামরর গ্রামের মো. আকতার আলীর ছেলে ও আব্দুস সালাম একই উপজেলার মনতৈল গ্রামের রফিক আলীর ছেলে
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তাররকৃত আসামীদের সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























