ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

প্রকাশিত: ১৬:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৬:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৯

বাবাকে ভাত খাওয়াতে পারে নি সাদিয়া, প্রাণ গেলো ট্রাকের চাপায়

পঞ্চগড়: বাবার জন্য বাড়ি থেকে সাইকেলে করে দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলো নবম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (১৫)। কিন্তু খাবার জন্য নেওয়া সে ভাত পৌঁছায়নি সাদিয়ার বাবার কাছে। তাঁর আগেই ট্রাকের চাপায় জীবনের আলো নিভে যায় সাদিয়া আক্তারের। মন খারাপ করা কোনো গল্পের মতো শোনালেও নির্মম এই ঘটনাটি ঘটেছে ঞ্চগড় তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকায়।

সাদিয়া লবাহান দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শালবাহান ইউনিয়নের যুগীগছ এলাকার ইসরাফিল হোসেনের মেয়ে সে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। ট্রাকের ওই চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, সাদিয়ার বাবা তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে এলুমিনিয়ামের দোকান করেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শালবাহান উচ্চ বিদ্যালয় রোড ধরে যাওয়ার সময় অগ্রণী ব্যাংকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাংলাবান্ধাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সাদিয়া।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ট্রাকচাপায় ওই স্কুলছাত্রী নিহত হওয়ার পর স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সর্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। কৃষ্ণকান্ত রায় (২১) নামে ওই ট্রাকের চালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়