আপডেট: ১৭:৫৪, ৬ সেপ্টেম্বর ২০১৯
কমলগঞ্জে সাংবাদিক সমিতির নতুন কমিটি
কমলগঞ্জ : বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে।দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমিনকে (মিল্টন) সভাপতি ও দৈনিক যায় যায় দিন প্রতিনিধি কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ত্রি-বার্ষিক এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় আলোচনাক্রমে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে সংগঠনের সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম পর্বে নতুন কমিটি গঠনের লক্ষ্যে মুজিবুর রহমান রঞ্জুকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। দ্বিতীয় পর্বে সমিতির সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন। এতে বক্তব্য রাখেন ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমিন, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, যায় যায় দিন প্রতিনিধি কামরুল হাসান, সাবেক সভাপতি আব্দুল হান্নান চিনু, নতুন দিন প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক মৌমাছি কন্ঠের প্রতিনিধি ফটিকুল ইসলাম।
সভায় বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা শেষে ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইনকে (মিল্টন) সভাপতি ও যায় যায় দিন প্রতিনিধি কামরুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংবাদিক সমিতির নতুন কমিটিতে যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাককে সহ-সভাপতি, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীনকে যুগ্ম সম্পাদক, দৈনিক নতুন দিন প্রতিনিধি আলমগীর হোসেনকে দপ্তর ও প্রচার সম্পাদক, দৈনিক মৌমাছি কন্ঠ প্রতিনিধি ফটিকুল ইসলামকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়। এছাড়াও প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু ও আব্দুল হান্নান চিনুকে সদস্য করা হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























