আপডেট: ০৮:০১, ৭ সেপ্টেম্বর ২০১৯
আমাজন রক্ষায় সাত দেশের চুক্তি সই
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর আমাজন জঙ্গলে অগ্নিকান্ডের ঘটনায় বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম নিয়েছে। এ বছর আমাজনে ৮০ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই উদ্বেগের মধ্যেই বন সংলগ্ন দক্ষিণ আমেরিকার দেশগুলো সম্মেলনে বসে। বন রক্ষা চুক্তিতে সই করেছে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ। দেশগুলো আমাজন নদী অববাহিকা রক্ষায় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। একমত হয়েছে কলম্বিয়ার ল্যাটিসিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে দেশগুলো পুনঃবনায়নে কাজ করার বিষয়েও।
চুক্তিতে সই করা সাতটি দেশ হলো বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম। চুক্তিতে দুর্যোগ মোকাবিলা নেটওয়ার্ক এবং স্যাটেলাইট নজরদারির কথা বলা হয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে জানান, এ বৈঠক বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ আমাজন নিয়ে প্রেসিডেন্টদের মধ্যে সমন্বয় সাধনের ব্যবস্থা করবে।
অন্যদিকে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকাকা বলেছেন, কেবল শুভ ইচ্ছাই এখন আর যথেষ্ট নয়।
সম্মেলনে ৭ দেশ শিক্ষাক্ষেত্রে অগ্রগতি এবং আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা বৃদ্ধিতে জোর দেয়ার বিষয়েও সম্মত হয়েছে।
ল্যাটিসিয়ার এ সম্মেলনে বেশিরভাগ দেশের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট ও গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকলেও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো ছিলেন না। পরে তিনি ভিডিও লিংকের মাধ্যমে সংযুক্ত হন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক














