আপডেট: ০৪:৪৬, ৮ অক্টোবর ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ
মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সব ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছে পরিবহন চালক ও শ্রমিকরা।
পদ্মায় নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে গতকাল সোমবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শুরু হয়নি ফেরি চলাচল।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় অপেক্ষায় রয়েছে বহু যানবাহন।
কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, সোমবার রাতে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর থেকে ঘাট এলাকায় আটকা পড়েছে বহু পণ্যবাহী পরিবহন। পদ্মায় নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে চলতে পারছে না ফেরি।
সূত্র জানায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে চারটি রো-রোসহ মোট ১৮টি ফেরি থাকলেও উদ্ভূত সংকটের কারণে মাঝেমধ্যেই চলাচল ব্যাহত হচ্ছে। কখনো কখনো দীর্ঘসময় ধরে বন্ধ রাখতে হচ্ছে ফেরি চলাচল।
পণ্যবাহী ট্রাকের চালকরা জানান, সোমবার বিকেলে এসেও পার হতে পারেননি তাঁরা। এখনও ফেরি বন্ধ। কখন চালু হবে তাও জানে না কেউ। ঘাটে খাবারের দামও অনেক বেশি। এ ছাড়া দীর্ঘসময় আটকা থাকলে ট্রাকে থাকা কাঁচামাল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ফেরি বন্ধ থাকলে সবারই কষ্ট।
বিআইডাব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে সোমবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। কখন চালু হবে তা এখনও বলা যাচ্ছে না।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক














