ঢাকা, শুক্রবার ২৬ জুন ২০২৬,   আষাঢ় ১২ ১৪৩৩

প্রকাশিত: ১৩:০১, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:১২, ৭ সেপ্টেম্বর ২০১৯

তাহিরপুরে ৩৫ গ্রামে বিদ্যুৎ সংযোগ

তাহিরপুর:শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’- এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা বিদ্যুতের আলোয় আলোকিত করার ধারাবাহিকতায় তাহিরপুর উপজেলার ২টি ইউনিয়নের ৩৫টি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের ৩৫টি গ্রামে এক সঙ্গে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বাদাঘাট ৫ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্র থেকে ১০ মেগাওয়াটে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে শনিবার বিকেলে উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১২টার দিকে যাদুকাটা নদীর তীরে এক শ্রমিক সমাবেশে মিলিত হন এমপি রতন। পরে বড়দল (উঃ) ইউনিয়নের মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর  উদ্বোধন করেন তিনি।

বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহ্বায়ক জুনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, র্ধমপাশা উপজেলা  পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকারসহ আরো অনেকেই।

আইনিউজ/রাজন চন্দ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়