ঢাকা, শুক্রবার ২৪ জুলাই ২০২৬,   শ্রাবণ ৯ ১৪৩৩

প্রকাশিত: ০৩:৪২, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৩:৪৩, ৮ সেপ্টেম্বর ২০১৯

সিলিন্ডার বিস্ফোরণে গাজীপুরে আহত ১৬

ঢাকা:  সিলিন্ডার বিস্ফোরণে গাজীপুরের বোর্ড বাজারে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার এই ঘটনা ঘটে।

তবে কোথায় থেকে এই সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ধারণা করছে, ভবনের নিচতলায় থাকা দুইটি রেস্টুরেন্টের যে কোনো একটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এই তথ্য নিশ্চিত করে বলেন, আগুনের খবর শুনেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে যায়। কিন্তু সেখানে আসলে কিছু থেকে বিস্ফোরণ ঘটেছে এবং তিনতলা ওই ভবনটির নিচতলা অনেকটাই বিদ্ধস্ত হয়েছে।

তিনতলা ওই  ভবনটির নিচতলায় তৃপ্তি হোটেল ও রাধুনী রেস্তোরা নামে দুটি রেস্টুরেন্ট ছিল। আহতরা বেশিরভাগই এই রেস্টুরেন্টদুটির কর্মী ও গ্রাহক বলে গেছে। তৃপ্তি হোটেলের আহতরা হলেন মো. বাসার উদ্দিন (২২), মো. মাসুদ মৃধা (৪৫), আবু সুফিয়ান (১৫), মো. মনির হোসেন (২৫), মো. আরিফ হোসেন (১৫), মো. জাহাঙ্গির হোসেন (২০) ও মারুফ হোসেন (২৯)।

অন্যদিকে রাঁধুনী রেস্তোরায় আহতরা হচ্ছেন, মো. রাশেদ (৩০), মো. জহির হোসেন (২২), মো. নাজমুল হোসেন (২৩), জুবায়ের হোসেন (১৬), আলামিন হোসেন (৩২), আরিয়ান হোসেন (১৮) ও মো. শুকুর আলী (২০)। এছাড়া মো. আলমগীর হোসেন (৩০) নামে এক রিকশাচালক।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাঁধুনী রেস্তোরার বাবুর্চী মো. মমিন হোসেন জানান, প্রতিদিনের মতো কাল রাতে রেস্টুরেন্টে অনেকেই খাওয়া দাওয়া করছিলেন। কর্মচারীরা কাজ করছিল। হঠাৎ দুইটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তাদের রেস্তোরাসহ পাশের তৃপ্তি হোটেলের লোকজনও আহত হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে বেশ কয়েকজন আহত হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাশেদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের হাতে মুখে পায়ে আঘাত ছিল। এদের মধ্যে কয়েকজন জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়