ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০, ২১ জুন ২০২১
আপডেট: ১৩:৩০, ২২ জুন ২০২১

লকডাউনে যেসব স্টেশনে থামবে না ট্রেন

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার সংক্রমণ বাড়ায় ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউন চলাকালীন সময়ে এসব জেলায় ট্রেন থামবে না।

সোমবার (২১ জুন) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এ কথা জানান।

তিনি বলেন, এ সব জেলার কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না এবং কোনো যাত্রী ট্রেন থেকে নামতেও পারবেন না।

জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ি, মাদারীপুর ও গোপালগঞ্জ।

এ সব জেলায় যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ থাকবে। পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। ফেরিতে শুধু মালবাহী গাড়ি পারাপার হতে পারবে। এই সাত জেলায় সরকারি-বেসরকারি-আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়