ঢাকা, শনিবার ২৫ জুলাই ২০২৬,   শ্রাবণ ১০ ১৪৩৩

প্রকাশিত: ০৩:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৩:৫৪, ৮ সেপ্টেম্বর ২০১৯

সোমবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসসকে জানান, রাষ্ট্রপতির দেশে ফেরার সময় পরিবর্তন হয়েছে। এখন তিনি ৮ সেপ্টেম্বরের পরিবর্তে ৯ সেপ্টেম্বর (সোমবার) দেশে ফিরবেন।

তিনি আরো বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে দেশে ফিরবে।

৩১ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিটে আবদুল হামিদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।-বাসস

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়