আপডেট: ০৪:১৫, ৮ সেপ্টেম্বর ২০১৯
দিকভ্রান্ত পর্তুগাল রোনালদোর আগমনে পেলো বড় জয়
স্পোর্টস ডেস্ক: ইউরো ২০২০ বাছাইপর্বে সার্বিয়ার আগেও আরও দুই ম্যাচ খেলেছে ক্রিশ্চিয়ান রোনালদোর পর্তুগাল। কিন্তু দুই ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা পায়নি তাঁরা। অনেকটাই যেন দিকভ্রান্ত অবস্থা। আর এই জয় পাওয়া দুই ম্যাচেই ছিলো রোনালদোর অনুপস্থিতি। কাল রোনালদো সার্বিয়ার বিপক্ষে খেলতে দলে ফেরেন। আর এ ম্যাচে বড় ব্যবধানেও জয়ও পেয়েছে পর্তুগাল।
রবিবার (৮ সেপ্টেম্বর) সার্বিয়ার স্টাডিওন রাহকো মিতিচে মুখোমুখি হয় দুই দল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে রোনালদোর পর্তুগাল। সফরকারী হয়েও সার্বিয়াকে এক প্রকার পাত্তা না দিয়ে খেলতে থাকে পর্তুগিজরা। ফলস্বরূপ প্রথমার্ধে শেষদিকে ৪২ মিনিটে উইলিয়াম কার্ভাহলো গোল করে এগিয়ে দেন পর্তুগালকে।
বিরতি থেকে ফিরে যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। ৫৮ মিনিটে লিড দ্বিগুণ করেন গঞ্চালো গুইদেস। ব্রুনো ফার্নান্দেজের এসিস্ট থেকে লক্ষ্যভেদ করতে একটুও ভুল করেননি গুইদেস। অবশ্য নিকোলা মিলাঙ্কোভিচের গোলে ব্যবধান ২-১ করে সার্বিয়ানরা। ম্যাচের ৬৮ মিনিটে ডুসান ট্যাডিচের এসিস্ট থেকে গোল করেন তিনি।
কিন্তু এর ঠিক মিনিট ১২ পরে বার্নার্দো সিলভার দারুণ এক পাস থেকে ম্যাচে নিজের প্রথম এবং দলের তৃতীয় গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৮০ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন এই পর্তুগিজ তারকা। রোনালদোর গোলের ঠিক পাঁচ মিনিট পর ৮৫ মিনিটে আলেকক্সান্ডার মিট্রোভিচ গোল করে আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ডুসান ট্যাডিচের দ্বিতীয় এসিস্টে গোল করেন মিট্রোভিচ।
আর এতেই গ্রুপ ‘বি’তে তিন ম্যাচে এক জয় আর বাকি দুইটিতে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে লিথুনিয়ার বিপক্ষে ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাতে পৌনে ১টায় মাঠে নামবে পর্তুগাল।
আইনিউজ/এইচএ- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























