নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:০৪, ২২ জুন ২০২১
‘লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও ফোন চুরি হয়’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
প্রায় এক মাস হতে চলেছে কিন্তু এখনো পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার ফোনটি এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে আমি চিন্তিত নই। লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও নাকি ফোন চুরি হয়।
মঙ্গলবার (২২ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের দেশে ১২-১৪ কোটির মতো লাইভ ফোন আছে। এর মধ্যে প্রত্যেকদিন মরবে বা হারিয়ে যাবে, এটা যেকোনো সমাজেই হচ্ছে। আমি শুনেছি লন্ডনেও এ রকম হয়। আমার দেশি বহু লোক লন্ডনে বাস করে। তারা বলে যে, রানির বাড়ির সামনে থেকে ফোন নিয়ে গেছে আমার।’
তিনি বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি একজন নাগরিক হিসেবে যা দেখছি, আমার জীবদ্দশায় ট্রিমেন্ডাস ইম্প্রুভমেন্ট (বিস্ময়কর উন্নতি) দেখেছি। আমাদের সরকার আছে বলে নয়। এই ঢাকা শহরে ৪০ বছর আগে চলাফেরা করতে গিয়ে কত রকমের দুর্ভোগের শিকার যে আমরা হয়েছি! তার তুলনায় এখন মেয়েছেলেরা ভালো পরিবেশে ঘোরাফেরা করতে পারে। এটা আরও ইম্প্রুভ (উন্নতি) করা দরকার। এটা নিত্য আমরা চালিয়ে যাব।’
মন্ত্রী বলেন, ‘আর যে মোবাইলটা গেছে সেটা পাওয়া যায়নি, কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন যে, মোবাইলটাকে তারা আর চার্জ করছে না। ইট ইজ অ্যা ডেড ফোন নাউ (এটা এখন মৃত ফোন)। ডেডবডি খুঁজে পাওয়া মুশকিল। যদি একটাকে চার্জ করতো তাহলে লোকেট (শনাক্ত) করা সহজ হতো। এটা এভাবেই আছে। এটা নিয়ে আমি দুঃখিত বা শঙ্কিত নই। এটা একটা অর্ডিনারি এক্সিডেন্টের (সাধারণ) ঘটনা।’
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























