নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩৬, ২২ জুন ২০২১
‘করোনার টিকা দেবে বলে এখন সবাই মুলা দেখাচ্ছে’
ফাইল ছবি
বিভিন্ন দেশ বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেবে বললেও এখন তা আশ্বাসের পর্যায়েই রয়েছে। কেউই দিচ্ছে না। এজন্য এটাকে ‘মুলা দেখানোর’ সঙ্গে তুলনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন একটা মজার জিনিস। এখন সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, ব্যবসায়ী সবাই ভ্যাকসিন ব্যবসায়ী।’
মঙ্গলবার (২২ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘টিকার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তবে টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে। টিকা পেতে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটকে চিঠি দিয়েছি। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় আমাদের টিকা দেবে। তবে কবে, কীভাবে দেবে সেটা এখনো জানা যায়নি।’
কবে নাগাদ টিকা পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘টিকা নিয়ে সুখবর পাবো, কিন্তু কবে পাবো সেটি এখন বলতে পারছি না। পৃথিবীর ধনী সাতটি দেশ অর্থাৎ জি-৭ ১০০ কোটি টিকা দেবে বলে আমাদের জানিয়েছে। খালি শুনছি দেবে কিন্তু দেয়ার কথা কেউ বলছে না, শুধু আশ্বাস দিচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘অনেকে বলে যে দেব, কিন্তু কেউ দেয় না। আবার দেয়ার সময় জিজ্ঞাসা করে যে, অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কি না। এখন দেখা যাচ্ছে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
আবদুল মোমেন বলেন, ‘একটা মজার কাহিনি বলি। আমেরিকার অনেক ব্যক্তিবিশেষ আমাদের জানিয়েছেন যে, অমুক লোক অনেক টিকা দিতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমেরিকার লোক আমাদের জানিয়েছে, তারা রাশিয়ান টিকার ডিলারশিপ পেয়েছে, কিন্তু রাশিয়া সরকার আমাদের জানিয়েছে তাদের কোনো ডিলারই নেই।’
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























