ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২৩ জুন ২০২১
আপডেট: ০৮:৫২, ২৩ জুন ২০২১

ইউপি নির্বাচন: সারাদেশে নৌকার আধিপত্য

সারাদেশে প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটে আওয়ামী লীগের ১৪৮ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ ও প্রতিদ্বন্দ্বিতা করে ১২০), সংসদের বিরোধী দল জাতীয় পার্টির তিনজন, জাতীয় পার্টি (জেপি) তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এই নির্বাচনে দেশের অন্যতম দল বিএনপি অংশগ্রহণ করেনি।

মঙ্গলবার (২২ জুন) ভোটের ফলাফলের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গতকাল সোমবার ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০টি ইউপিতে ইভিএমে ভোট নেয়া হয়। বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটের আগেই কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী না থাকায় ক্ষমতাসীন দলের ২৮ প্রার্থী বিজয়ী হন।

একীভূত ফলাফলের তথ্য বিশ্লেষণ করে ইসি কর্মকর্তারা জানান, ২০৪ ইউপিতে ২৮ লাখ ৮৯ হাজার ৯২০ জন ভোটারের মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ৭১৪ জন ভোট দিয়েছেন। এই হিসাবে চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৬৪.৭৩%। ইভিএমে সর্বোচ্চ ৭৪.৭৩% ভোট পড়েছে। ব্যালটে সর্বোচ্চ পড়েছে ৮০.৪৯%।

প্রথম ধাপের এ নির্বাচনে সহিংসতায় তিনজন নিহত হয়েছেন। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন। এছাড়াও বরিশাল জেলার গৌরনদী উপজেলায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়