ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ২৩ জুন ২০২১
আপডেট: ০০:২৬, ২৪ জুন ২০২১

মুগদায় দুই কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর মুগদা থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে দুই কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। গ্যাং দুটি হল- চাঁন-জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপ।

গ্রেফতারকৃতদের নাম- চাঁন-জাদু গ্রুপের নেতৃত্বদানকারী মো. জাদু, মো. রবিন ও নয়ন ইসলাম শুভ এবং ব্যান্ডেজ গ্রুপের মো. হিরা ও মো. রিপন।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

বুধবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান উপ-পুলিশ কমিশনার (মতিঝিল) মো. আ. আহাদ, পিপিএম (বার)।

তিনি বলেন, মতিঝিল এলাকায় দুটি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। গ্যাং দুটি হল- চাঁন জাদু গ্রুপ ও ব্যান্ডেজ গ্রুপ। মতিঝিল বিভাগ এ গ্যাং গ্রুপের সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে তাদের একটা তালিকা প্রস্তুত করেছে। তালিকাভুক্ত সকলকে গ্রেফতারে মতিঝিল বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের নির্দিষ্ট গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হতো। এ সকল কিশোর রাস্তায় চলাচলরত মেয়েদের ইভটিজিং করত।

তিনি আরও বলেন, এ গ্যাং ২টির সদস্যরা বিভিন্ন অনলাইন গেমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে উৎসাহ প্রদান করে। গ্যাং এর সদস্যরা চুরি, ছিনতাই ও সিঁধেল চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত হয় মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়