ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

প্রকাশিত: ২২:৫৭, ২৭ জুন ২০২১
আপডেট: ২২:৫৭, ২৭ জুন ২০২১

মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে যেতে পারে ভবনটি

রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেটে বিকট শব্দে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযানে নিয়োজিত থাকা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ আশঙ্কার কথা জানিয়েছেন।

তিনি জানান, এটি এই মুহূর্তে চরম ঝুঁকিপূর্ণ একটি জায়গা। আমরা নিজেরাও ঝুঁকির মধ্যে কাজ করছি। উৎসুক জনতা যারা আছেন তারা একটু দূরে অবস্থান নিলে ভালো হয়।

সংশ্লিষ্ট খবর: মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২

এই কর্মকর্তা আরও জানান, ওয়ারলেস গেটের কাছে যে ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেটির নিচতলা অনেকাংশে দেবে গেছে। এই ভবনে থাকা শরমা হাউজসহ কয়েকটি প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর নিচ তলায় বেঙ্গল মিটের একটি শোরুম ছিল। সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট খবর: মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, বাড়ার আশঙ্কা

বিস্ফোরণের কারণ কী? এ বিষয়ে জানতে চাইলে, ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এটি এখনো আমরা কোনোভাবেই ডিটেক্ট করতে পারছি না। তবে ধারণা করছি এটি গ্যাস জমে থাকার কারণে কোনো বিস্ফোরণ হতে পারে। তবে এটি এমন এক বিস্ফোরণ, আমরা এ যাবৎ এমনটা দেখিনি। বাংলাদেশে এটা আর কখনো হয়নি।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ং এর পাশের ভবনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় থাকা আল মক্কাসহ ২টি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসের অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনায় মোট আহত ৫০ জনের বেশি। মারা গেছেন অন্তত ৬ জন।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়