ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৩, ৩০ জুন ২০২১
আপডেট: ১৪:২৮, ৩০ জুন ২০২১

কঠোর লকডাউনে যা যা খোলা, যা যা বন্ধ থাকবে

কোভিড-১৯ সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এদিন সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। 

বুধবার (৩০ জুন) সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যাতে জানানো হয়েছে, ৭ দিনের এই লকডাউনে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হলেই কঠোর শাস্তি দেওয়া হবে।

কঠোর বিধিনিষেধে যা খোলা থাকবে: 

•  ব্যাংক, শিল্প-কারখানাসমূহ
•  পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক/লরি/কাভার্ড ভ্যান/কার্গো ভেসেল, রিকশা।
•  আন্তর্জাতিক ফ্লাইট।
•  বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল)।
•  খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ (সকাল ৮টা-রাত ৮টা)।
•  কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি (উন্মুক্তস্থানে বিক্রি)।

কঠোর বিধিনিষেধে যা বন্ধ থাকবে:

• সব ধরনের গণপরিবহন (অভ্যন্তরীণ ফ্লাইটসহ)।
•  সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস।
•  শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট।
• সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।

আইনিউজ/এসডিপি 

সংশ্লিষ্ট খবর 

কাল থেকে সর্বাত্মক লকডাউন, প্রজ্ঞাপন জারি

করোনা ঠেকাতে যে ২১ শর্ত দিয়ে সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন

সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে সব অফিস

কঠোর লকডাউনে চালু থাকবে শিল্প-কারখানা

‘লকডাউনে বিনা কারণে ঘর থেকে বের হলেই গ্রেফতার’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়