নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:১৭, ২ জুলাই ২০২১
লকডাউনের দ্বিতীয় দিন: সারাদেশে বৃষ্টি, তবুও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
বৃষ্টিতেও দায়িত্বপালন করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: বার্তা২৪
করোনাভাইরাসের কারণে দ্রুত অবনতি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার থেকে জারি করা কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব অফিস সাত দিনের জন্য বন্ধ রয়েছে।
শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে চলছে বৃষ্টি। এছাড়া সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। ব্যক্তিগত যানবাহনও তেমন একটা দেখা যায়নি। বিভিন্ন সড়কে অল্প কিছু রিকশা, মাইক্রোবাস, ট্রাক,কাভার্ড ভ্যান, পিকআপ চলাচল করতে দেখা গেছে।
বৃষ্টির কারণে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন একটা চোখে পড়েনি রাজধানীতে। তবে কঠোর বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
করোনায় দেশে গত ছয় মাসে মারা গেছে ৬ হাজার ৯৪৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে গত এপ্রিল মাসে। দেশে শনাক্তের বিপরীতে এখনো পর্যন্ত মৃতের হার ১ দশমিক ৫৯ শতাংশ। আর বৃহস্পতিবার (১ জুলাই) এ যাবৎকালের সর্বাধিক ১৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এদিন সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৪৯৭ জনকে আটক এবং ২৫৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির ৮টি বিভাগ। বিস্তারিত...
শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাবিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ২৯৪ জন। তার আগের ২৪ ঘণ্টায় মারা গেছে ৮ হাজার ৪৮০ জন। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩০ হাজার ২৮৩ জন।
নতুন করে মারা যাওয়াদের নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭১ হাজার ২৯৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার ৩৪৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৭৯ লাখ ৮ হাজার ৩৭৬ জন। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















