আপডেট: ০৮:৪৯, ১৩ অক্টোবর ২০১৯
তিনটি পা ও মলদ্বার ছাড়াই বেঁচে আছে যে শিশু
বৈচিত্র্য: দুই পা দুই হাত দুই চোখ এগুলো মানুষের স্বাভাবিক শারিরীক অবকাঠামো হলেও পৃথিবীতে কিছু মানুষ অস্বাভাবিক হয়ে জন্মে। তাদের খুব বেশিরভাগ না বাঁচলেও কিছু অংশ বেঁচে থাকেন স্বাভাবিক মানুষের মতোই।
তেমনি একটি অস্বাভাবিক শিশুর জন্ম হয়েছে রাশিয়ায়। যার পা তিনটি, পুরুষাঙ্গ দুটি। নেই কোনো মলদ্বার। এমন একটি ছেলে শিশুকে বাঁচিয়ে দিয়েছেন রাশিয়ার চিকিৎসকেরা।
ব্রিটিশ গণমাধ্যম মেট্রো জানিয়েছে, অতিরিক্ত পায়ের ব্যাপারটি ডাক্তাররা বুঝতে পারেন নিয়মিত চেকআপের সময়। তখন শিশুটির মাকে গর্ভপাতের পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি রাজি হননি।
প্রতিবেদনে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে বাড়ি রাশিয়ার প্রদেশভিত্তিক একটি অঞ্চলে।
ওই নারী স্বাভাবিকভাবে সন্তানকে পৃথিবীতে আনেন ২০১৮ সালের জুলাইয়ে। মলত্যাগ করতে না পারায় জরুরিভাবে তার অপারেশন করা হয়।
এক মাস পর মস্কোর হলি ভ্লাদিমির চিলড্রেন’স হাসপাতালে মাঝের পা কেটে ফেলা হয়। এই অপারেশন করেন রাশিয়ার শীর্ষস্থানীয় পেডিয়াট্রিক সার্জন প্রফেসর ইউরি সোকলভ।
চলতি বছর ফেব্রুয়ারিতে অতিরিক্ত পুরুষাঙ্গ এবং মূত্রনালি অপারেশন করা হয়। এরপর সার্জারির মাধ্যমে সঠিক পজিশনে নেওয়া হয় মলদ্বার।
চিকিৎসকেরা বলছেন, ‘ওই নারীর গর্ভে শুরুতে যমজ শিশু ছিল। কিন্তু কোনোভাবে তারা একজনে পরিণত হয়ে গেছে।’
শিশুটির বয়স এখন ১৪ মাস। গুটিগুটি পায়ে সে হেঁটে বেড়াচ্ছে। মলদ্বারের স্বাভাবিক ব্যবহারের জন্য সামনের তিন মাসে তার আরও একটি অপারেশন করতে হবে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















