আপডেট: ১২:০৮, ১২ সেপ্টেম্বর ২০১৯
৪৮ বছর পর পাকিস্তানের অস্তিত্ব নিশ্চিহ্ন করলো বাংলাদেশ
স্বাধীনতার ৪৮ বছর পর দেশের সব সীমান্ত পিলার থেকে পাকিস্তানের নাম মুছেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত থেকে নিশ্চিহ্ন হলো পাকিস্তানের অস্তিত্ব।
বৃহস্পতিবার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সীমান্তের যেসব পিলার পাকিস্তান-পিএকে লেখা ছিল সেসব জায়গায় বাংলাদেশ/বিডি লেখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী পিলার থেকে এসব লেখা মুছে দেয়া হয়েছে।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান পৃথক রাষ্ট্র গঠিত হওয়ার পর প্রায় ৮ হাজার পিলারে এমন লেখা ছিল।
এসব পিলার ছিল সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তে।
বিজিবি তাদের নিজস্ব অর্থায়নে খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করেছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























