আপডেট: ০৯:৩৫, ১৩ অক্টোবর ২০১৯
গ্রিসকে উড়িয়ে ইউরোর মূল পর্বে ইতালি
স্পোর্টস ডেস্ক: খেলার প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের দুই গোলে গ্রিসকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ আসরের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ইতালি।
শনিবার (১২ অক্টোবর) রাতে রোমার স্ট্যাডিও অলিম্পিকোয় অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় ইতালি। পেনাল্টি থেকে জর্জিনিয়ো দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ফেডেরিকো বের্নারদেস্কি।
এখন পর্যন্ত গ্রুপের সাত ম্যাচের সবকটিতে জয়সহ ২১ পয়েন্ট নিয়ে ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করল ইতালি।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বারবার গোলের সুযোগ তৈরি করেও জালের দেখা পাচ্ছিল না দলটি। গোল শূন্যতায় শেষ হয় প্রথমার্ধ।
স্পট কিক থেকে ৬৩তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেওয়া গোলটি করেন জর্জিনিয়ো। ডি-বক্সে গ্রিসের মিডফিল্ডার আন্দ্রেস বুচালাকিস হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টিটি পায় ইতালি।
৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নারদেস্কি। লিওনার্দো বনুচ্চির পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন বদলি নামা এই উইঙ্গার। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























