আপডেট: ১২:৫৭, ১২ সেপ্টেম্বর ২০১৯
মানব এবং সবুজ ভোর
না মানুষ
তোমরা অন্ধ তোমাদের ছাউনি আছে যেখানে প্রতিদিন লেফট রাইট করে লক্ষ লক্ষ রোবট ;
তোমাদের নিঃশ্বাসের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মারা যায় শিশুরা নারী হয় ছিন্নভিন্ন জন্তু- জানোয়ারও দিগ্বিদিক ছুটে পালায়!
তোমরা ঈশ্বরের নাম করে করে এক একটা আস্তো শয়তান :
তোমাদের জিহ্ব খসে যাক তোমাদের বুকে গ্রেনেড ফুটুক তোমাদের মাথা কাটা পরুক তোমাদের কারখানা জ্বলেপুড়ে ছাই হয়ে যাক ;
তোমরা ধ্বংস হও তোমরা মানুষ না।
স্মৃতি বিস্মৃতি
অনেকেই মনে করে কেউ মনে রাখে না ;
অনেকেই ভাবে মনে রাখে অনেকেই হয়তো কেউ জানে না।
মরণ বান
কী সুন্দর, সবুজ বেড়ে ওঠা তাজা প্রাণ ; শৈশব না পেরুতেই এমন হলুদ, বিবর্ণ;
কে তোরে মারলো এমন মরণ বান : মানুষ না ভগবান!
দূরত্ব
পাখি তো চলে গেছে হাওয়া তুমি চলে যাও; মাঝে মাঝে দূরত্ব ভালো।
জীবন
হাত থেকে ছুটে যাওয়া জোনাকীর মতো কোনোদিনও খুঁজিনি তোমায়; ছিঁড়ে যাওয়া ঘুড়ির মতো মানুষের জীবন!
মানব
মানব ভালোবাসে শুকনো ফুল ;
তার মাটির শরীরে তাজাফুল আগুনের অশ্রুপাত।
সবুজ ভোর
মানবের সাথে শিশির কুড়োলে ফসলের ক্ষেতে ফুটে সবুজ ভোর।
কবি: জাহাঙ্গীর জয়েস।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























