ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ২৮ জুলাই ২০২১
আপডেট: ০৯:৪০, ২৮ জুলাই ২০২১

দ্বিতীয় দফায় ভারত থেকে আসছে আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন

বাংলাদেশে প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন অবস্থায় প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের করোনা রোগীদের চিকিৎসায় উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন। এবার দ্বিতীয় দফায় ভারত পাঠাচ্ছে আরও ২০০ মেট্রিক টন তরলীকৃত অক্সিজেন।

অক্সিজেন বহনকারী এ বিশেষ ট্রেন 'অক্সিজেন এক্সপ্রেস' ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। 

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা  ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মে.টন) ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। 

এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের মজুদ  উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এর মাধ্যমে মহামারী মোকাবিলায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত।

এর আগে প্রথম দফায় ভারত থেকে পাঠানো অক্সিজেন যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনে বাংলাদেশ সময় শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে পৌঁছায়। প্রথম দফায় ভারতের এই অক্সিজেন উপহারের আরও বিস্তারিত...

প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশটিতে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত, ভারতের অভ্যন্তরে এই ধরণের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল। এর মাধ্যমে ভারতীয় রেলওয়ে বিভিন্ন স্থানে অক্সিজেন সরবরাহ অব্যাহত রেখেছে।

২৪ জুলাই টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

বিষয়টি নিশ্চিত করে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ভারত তার মহামারী পরিস্থিতি উন্নয়নের সাথে সাথে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সাথে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়