ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ৩০ জুলাই ২০২১
আপডেট: ১৭:৪৪, ৩০ জুলাই ২০২১

আওয়ামী লীগের পরীক্ষিত নেতা ছিলেন আলী আশরাফ: পরিবেশমন্ত্রী

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

পরিবেশমন্ত্রী এক শোকবার্তায় বলেন, আজীবন জনকল্যাণে নিবেদিত অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন  সৎ, দক্ষ, অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিক। তিনি ছিলেন আওয়ামী লীগের পরীক্ষিত নেতা। যে কারণে কুমিল্লা ৭ আসনের জনগণ তাঁকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। জনগণের সেবায় তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

পরিবেশমন্ত্রী অধ্যাপক আলী আশরাফের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ এই সংসদ সদস্য আজ শুক্রবার (৩০ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়