নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:১১, ৫ আগস্ট ২০২১
শারীরিক অবস্থার উন্নতি সাবেক অর্থমন্ত্রী মুহিতের, ফেসবুকে মৃত্যুর গুজব
করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার শরীরে অক্সিজেন সঞ্চালনের মাত্রাও বেশ ভালো। তিনি রাতের খাবারের পরে বাংলাদেশের ক্রিকেট ম্যাচও দেখেছেন।
বুধবার (৪ আগস্ট) পৌনে বারোটার দিকে এমন তথ্য জানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী মুহিতের ছোটভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তার ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টের মাধ্যমে তিনি বড়ভাইয়ের খবর দেশবাসীকে জানান।
এর আগে গত সোমবার (২ আগস্ট) আবুল মাল আব্দুল মুহিতের অবস্থার অবনতি হয়। তখন পররাষ্ট্রমন্ত্রী জানান, মুহিতের শারীরিক অবস্থা ক্রমেই আরও অবনতির দিকে চলে যাচ্ছে। তার ফুসফুসের অবস্থা ভালো নয়, আছে শ্বাসকষ্টও।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ‘ওনার সমস্যা আছে। একটু অসুবিধা হয়। অক্সিজেন, ভেন্টিলেটর লাগানো আছে। সিটি স্ক্যানেও সমস্যা ধরা পড়েছে। এরা ২৫ পার্সেন্টের বেশি হলে মনে করে সিভিয়ার। ওনার তার চেয়ে অনেক বেশি। শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। উনি অনেক পাতলা হয়ে গেছেন। প্রায়ই কিছু খান না। কালও খাননি। এতে উনি দুর্বল হয়ে পড়েছেন। তবে কাল ভালো ঘুম হয়েছে। আগের দিনে তিনি ঘুমাননি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি (মুহিত) ভালো আছেন। উনি ঈদের সময় কোরবানি দিয়েছেন। উনি সেখানে ছিলেন। সবার সঙ্গে ওঠাবসা করেছেন। সবার সঙ্গে মিশেছেন। ওনার বাসার ওখানে গ্যারেজের কাছে একটি খাবার জায়গা আছে। সবাই আসলে সেখানে বসে চা-নাশতা খায়। সেখানে সবাই আসে। খাবারটাবার খায়। উনি সবার সঙ্গে মিশেছেন। কথা বলেছেন।'
‘যাই হোক, ওনার কোভিড হয়। কেবল উনি নয়, পরিবারের সবারই কোভিড পজেটিভ হয়। উনি খুব অসুবিধায় ছিলেন। যেহেতু বাসায় তার দেখাশোনার সমস্যা ছিল। বাসায় যে দুটি মেয়ে কাজটাজ করে তারাও কোভিড পজিটিভ। ওনার ছেলেও কোভিড পজিটিভ, ওনার ওয়াইফও পজিটিভ। আমরা বিষয়টা প্রধানমন্ত্রীকে জানালাম। হসপিটালে গেলে ওনার ট্রিটমেন্টটা হবে। বাসায় অনেক সমস্যা। ভেন্টিলেটর, অক্সিজেন সমস্যা। তাই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।’
গত ২৭ জুলাই জানা যায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর। একই সাথে তার বড় ছেলে শাহেদ মুহিতের শরীরেও ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। বিস্তারিত...
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও রাজধানীর ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















