নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৫, ২৭ জুলাই ২০২১
আপডেট: ১৮:১১, ২৭ জুলাই ২০২১
আপডেট: ১৮:১১, ২৭ জুলাই ২০২১
ছেলেসহ করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত
আবুল মাল আবদুল মুহিত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত । একই সাথে তার বড় ছেলে শাহেদ মুহিতের শরীরেও ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।
গত কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় রোববার (২৫ জুলাই) করোনা পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে।
আবুল মাল আবদুল মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে বনানীতে নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো রয়েছে।
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও রাজধানীর ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























