নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪৩, ৮ আগস্ট ২০২১
পরীমনি-সাকলায়েনের প্রেম, তদন্তে পুলিশ সদর দফতর
গোলাম সাকলায়েন শিথিল ও পরীমনি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) থেকে নিবৃত করে নেয়া গোলাম সাকলায়েন শিথিলের সম্পর্ক তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিটি গঠনের চিঠি এখনও পাইনি। চিঠি পেলে বিস্তারিত বলতে পারব।
জানা গেছে, কমিটির নেতৃত্বে আছেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার। কমিটির অন্য সদস্য কারা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শনিবার (৭ আগস্ট) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত করা হয়। পরে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়।
উল্লেখ্য, মাদক মামলার জিজ্ঞাসাবাদে পরীমনি জানান, গত জুনে ঢাকার সাভারের বোটক্লাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করার পর যে মামলা হয়েছিল, সেটির তদন্তকালে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছেন ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিল।
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, পরীমনিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ফাঁস হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দ্রুত রাজারবাগের মধুমতি বাসভবনের কেয়ারটেকার শামীমকে সিসিটিভি ফুটেজের ডিভিআরসহ পুলিশ সদরদফতরে ডেকে পাঠান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখে পরীমনির বক্তব্যের সত্যতা পান।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, সবশেষ পরীমনি ডিবির কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন। ৪ আগস্ট রাতে গ্রেফতারের পর পরীমনি অকপটে স্বীকার করেছেন সবকিছু।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
মামলা তদন্তকালে পরীমনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন ডিবি কর্মকর্তা!
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























