নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:০৪, ৯ সেপ্টেম্বর ২০২১
পরীমনি-সাকলায়েনের সম্পর্কের রহস্য খুঁজতে কারাগারে যাবে পুলিশ
গোলাম সাকলায়েন শিথিল ও পরীমনি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি গোলাম সাকলায়েন শিথিলের সঙ্গে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির কী ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, তাদের দুজনের মধ্যে কী কী ঘটেছে তার তদন্তের স্বার্থে কারাগারে থাকা পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি ও তার কথিত মামা আশরাফুল ইসলাম দিপুর জবানবন্দি নিতে চায় পুলিশ সদর দফতরের তদন্ত কমিটি। এজন্য কারাগারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গোলাম সাকলায়েনকে তার পদ থেকে সরিয়ে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে বদলির পর গত ১১ আগস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার। এরইমধ্যে দুই দফা সময় বাড়ানোর পর কমিটি আরও ১৫ দিনের সময় চেয়েছে সংশ্লিষ্ট বিভাগের কাছে।
প্রধানমন্ত্রীর কাছে কি আবেদন জানালেন পরীমনি?(ভিডিও)
পরীমনি-সাকলায়েন ইস্যুতে গঠিত তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত কমিটিকে শুরুতে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। সে হিসেবে গত ২৬ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তখন কমিটি আরও সময় চেয়ে নেয়। এরপরও সাক্ষ্য নেওয়ার কাজ বাকি থাকায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আরও ১৫ দিনের সময় চেয়ে পুলিশ সদর দফতরের ডিসিপ্লিনারি বিভাগে চিঠি দিয়েছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির সদস্য সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার জাগো নিউজকে বলেন, এটি একটি অফিসিয়াল কাজ। তদন্তের প্রয়োজনে যাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সাক্ষ্যের প্রয়োজনে আমরা তা নিচ্ছি। কিছু বিষয় নতুন করে আমরা আমলে নিয়েছি। সেগুলোর কাজ করতে সময় প্রয়োজন। এজন্য নতুন করে কমিটি সময় চেয়েছে সংশ্লিষ্ট দফতরে।
কারাগারে থাকা জিমি ও দীপুর জবানবন্দি নিতে তদন্ত কমিটি কারাগারে যাবে কি না, এ বিষয়ে রুমানা আক্তার বলেন, তদন্ত কমিটির কার্যক্রমের একটি অংশ এটি। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, আমরা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবো।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
মামলা তদন্তকালে পরীমনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন ডিবি কর্মকর্তা!
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























