ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬, ২০ নভেম্বর ২০২১

মাঠে থাকার জন্য নেতাকর্মীদের শপথ করালেন মির্জা ফখরুল

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকতে নেতাকর্মীদের শপথ করিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, এটা আমাদের জীবন-মরনের সমস্যা। আমাদের অধিকারের সমস্যা। ১৯৭১ সালে যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম সে স্বপ্নকে বাস্তবায়ন করার সমস্যা। খালেদা জিয়া দেশের মাটির সঙ্গে অবিচ্ছেদ্য। আমাদের মা এবং মাটি বলতে খালেদা জিয়াকে বুঝি। এ নেত্রীকে অবশ্যই আমাদের মুক্ত করতে হবে। তার জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি।

নেতাকার্মী উদ্দেশে তিনি বলেন, আসুন দুই হাত তুলে শপথ গ্রহণ করি, দেশনেত্রীকে তার চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

শনিবার (২০ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে এ শপথ করান ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে এ সরকারকে গণঅনশন থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই। খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। আর তা না হলে গণঅনশনের মধ্য দিয়ে আজকে আন্দোলন শুরু হলো, আপনাকে গতিচ্যুত করবে।

আইনিউজ/এসডি

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়