ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ৩০ নভেম্বর ২০২১

ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে বিজয়ী যারা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে এ নির্বাচন চলেছে বিকেল ৫টা পর্যন্ত।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি হিসেবে জয়ী হয়েছেন নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম হাসিব। সন্ধ্যা ৬টা থেকে নির্বাচেন ভোট গণনা শুরু হয়। সংগঠনটির ১ হাজার ৭২২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ১ হাজার ৪৪৪ জন।‌

জেনে নেওয়া যাক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কে পেলেন কতো ভোট, নির্বাচিত হলেন যারা-

সভাপতি

  • কবির আহমেদ খান ভোট পেয়েছেন ২৩৬
  • নজরুল ইসলাম মিঠু ৪৪৯ (নির্বাচিত)
  • রিয়াজ চৌধুরী ৩০৪
  • সাখাওয়াত হোসেন বাদশা ২৫৩ 
  • সৈয়দ শুক্কুর আলী শুভ পেয়েছেন ১৯২ ভোট।

সহ-সভাপতি

  • আবুল বাশার নুরু ২৯৪  
  • আতিকুর রহমান ৩০০  
  • ওসমান গনি বাবুল ৩৮৩
  • রাশেদুল হক পেয়েছেন ৩৪৮ ভোট।

সাধারণ সম্পাদক

  • নুরুল ইসলাম হাসিব ৫০০
  • মসিউর রহমান খান ৩৩৬
  • তোফাজ্জল হোসেন পেয়েছেন ২৩১ 
  • মো. মঈন উদ্দিন খান ২২৭
  • জামিউল আহসান সিপু ১৪৮ 

যুগ্ম সম্পাদক

  • মঈনুল আহসান ৫৮৯
  • শাহনাজ শারমীন পেয়েছেন ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত।

অর্থ সম্পাদক

  • শাহ আলম নুর পেয়েছেন ৫৪১ ভোট
  • এসএমএ কালাম ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত।

সাংগঠনিক সম্পাদক

  • সাইফুল ইসলাম পেয়েছেন ৫৫৬ ভোট
  • আব্দুল্লাহ আল কাফি ৮৩৭ ভোট পেয়ে নির্বাচিত।

দপ্তর সম্পাদক

  • কাওসার আজম ৬০৫
  • রফিক রাফি পেয়েছেন ৭১৫ ভোট।

নারী বিষয়ক সম্পাদক

  • জান্নাতুল ফেরদৌস পান্না ৪৯৫ 
  • তাপসী রাবেয়া আঁখি ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত। 

প্রচার ও প্রকাশনা সম্পাদক

  • এম. উমর ফারুক ৫২৩ ভোট
  • কামাল উদ্দিন সুমন ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত।

ক্রীড়া সম্পাদক

  • মো. কবিরুল ইসলাম পেয়েছেন ৬২২ ভোট
  • মাকসুদা লিসা ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত।

সাংস্কৃতিক সম্পাদক

  • সায়ীদ আবদুল মালিক পেয়েছেন ৪৩০ ভোট।
  • পদে নাদিয়া শারমিন ৯৭৩ ভোট পেয়ে নির্বাচিত

কল্যাণ সম্পাদক

  • জাহাঙ্গীর কিরণ ৫০১ 
  • কামরুজ্জামান বাবলু পেয়েছেন ৭৮০ ভোট। 

সদস্য পদ

হাসান জাভেদ ৮২১, মাহমুদুল হাসান ৭৩৯, মহসিন বেপারী ৬০১, মো. আল আমিন ৬৮১, তানভীর আহমেদ ৬৪৪, মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ ৬৪৪, এসকে রেজা পারভেজ ৬৪৬, সোলাইমান সালমান ৭৩১ এবং সুশান্ত কুমার সাহা পেয়েছেন ৭০১ ভোট।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী।  বাকি দুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ভোট পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন দি ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে রয়েছেন ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ।

ডিআরইউ নির্বাচনে শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের রোমাঞ্চ, টানটান উত্তেজনাকর ম্যাচ

‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের

Green Tea
সর্বশেষ