ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ৬ ডিসেম্বর ২০২১

সূচকের পতনে চলছে লেনদেন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মূল্য সূচকের পতনের মধ্যে দিয়ে সোমবার লেনদেন চলছে পুঁজিবাজারে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬২১ পয়েন্টে।

ডিএসইতে এখন পর্যন্ত ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হলে পরে সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। এই সময়ে সিএসইতে ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সর্বশেষ