নিজস্ব প্রতিবেদক
বিজয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ, উপস্থিত ভারতের রাষ্ট্রপতিও
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ চলছে। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত হয়েছেন ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কুচকাওয়াজে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমভিত্তিক যান্ত্রিক বহর প্রদর্শন করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের পর রাষ্ট্রীয় সালামের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। এতে ছয়টি দেশের সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। চার দেশের সদস্যরা কুচকাওয়াজে অংশ নিয়েছেন। আর দুটি দেশের সদস্যরা পর্যবেক্ষক হিসেবে রয়েছেন।
জাতীয় প্যারেড ময়দানে আসার পর ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তিন বাহিনী প্রধানরা। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম দেন সম্মিলিত বাহিনীর সদস্যরা।
এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভিবাদন মঞ্চে যান এবং ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ভিভিআইপি গ্যালারিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি অভিবাদন মঞ্চে যাওয়ার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সশস্ত্র সালাম দেওয়া হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
- আরও পড়ুন- ১৯৭১ : উদয়ের পথে রক্তের দাগ
সশস্ত্র সালাম গ্রহণের পর রাষ্ট্রপতি আবদুল হামিদ খোলা জিপে প্যারেড ময়দান পরিদর্শন করেন। এ সময় জিপে তার সঙ্গে ছিলেন প্যারেড কমান্ডার ও সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহিনুল হক।
- আরও পড়ুন- আজ মহান বিজয় দিবস
প্যারেড পরিদর্শনের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভিবাদন মঞ্চে ফিরে আসেন। অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে তিনি কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন।
এর আগে সূর্যোদয়ের সময় ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানমালার সূচনা হয়। বিজয় দিবসের ঊষালগ্নে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আইনিউজ/এসডি
মোমবাতি প্রজ্জ্বলন করে মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ | ১৪ ডিসেম্বর
শ্রীমঙ্গলে জনপ্রিয় গানের দল জলের গান
ঢাকা ফিরেছেন মুরাদ হাসান, কানাডা এবং দুবাইতে ঢুকতে চেয়েও ব্যর্থ
৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র্যালি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























