Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ১৬ ডিসেম্বর ২০২১

সুস্থ আছেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বিষয়টি নিশ্চিত করেন বিএসএমএমইউ উপাচার্য ও মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আরও পড়ুন- বিজয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ, উপস্থিত ভারতের রাষ্ট্রপতিও

তিনি বলেন, ওবায়দুল কাদের প্রায় পুরোপুরি সুস্থ আছেন। রক্তচাপ, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। এবার তার বাসায় ফেরার অপেক্ষা। আশা করছি দু’একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, শুরুতে যখন তিনি হাসপাতালে এসেছিলেন, তখন তার বুকে একটু ব্যথা ছিল, ডায়াবেটিস একটু বেশি ছিল, হার্টে একটু সমস্যা ছিল। সবকিছু এখন স্বাভাবিক রয়েছে। খুব দ্রুতই তিনি বাসায় ফিরবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি।

আরও পড়ুন- বিজয় দিবস পালনকালে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

বুকে ব্যথা নিয়ে গত বুধবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। তার চিকিৎসায় গঠন করা হয় ১০ সদস্যের মেডিকেল বোর্ড। বোর্ডের তত্ত্বাবধানে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।

আইনিউজ/এসডিপি 

মোমবাতি প্রজ্জ্বলন করে মৌলভীবাজারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

শ্রীমঙ্গলে জনপ্রিয় গানের দল জলের গান

ঢাকা ফিরেছেন মুরাদ হাসান, কানাডা এবং দুবাইতে ঢুকতে চেয়েও ব্যর্থ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়