নিজস্ব প্রতিবেদক
বনশ্রীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২
রাজধানীর বনশ্রীতে অছিম পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন- অটোরিকশাচালক (৩৫) ও যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের দুই ছেলে শাকিব (১৭) ও শাকির (৮)।
আরও পড়ুন- সেই রুনু বেরুনিকা কস্তাকে দিয়ে দেশে বুস্টার ডোজের উদ্বোধন
ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্সচালক আরিফ বলেন, বনশ্রীর একটি বেসরকারির হাসপাতালের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আমার অ্যাম্বুলেন্সে হতাহতদের তুলে দেয়। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক অটোরিকশার চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যায়। আর নারী যাত্রী হাসপাতালে আনার পর মারা যান।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার পরিদর্শক(তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে অটোরিকশা ও অছিম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যায়। আহত একই পরিবারের তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ফাতেমা আক্তার নামে নারীর মৃত্যু হয়। এ ঘটনায় বাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
আরও পড়ুন- কর্মী নিয়োগে মালয়েশিয়ার সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) বাচ্চু মিয়া বলেন, জানতে পেরেছি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে উত্তরায় বোনের বাসায় যাচ্ছিলেন নিহত ফাতেমা আক্তার। বনশ্রীতে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যায়। তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ফাতেমা আক্তারও মারা যায়।
তিনি চিকিৎসকের বরাতে বলেন, নিহত ফাতেমা আক্তারের দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক।
আইনিউজ/এসডিপি
বৃষ্টিস্নাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























