নিজস্ব প্রতিবেদক
মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠানোর চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন
বাংলাদেশ থেকে মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে সংশোধিত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন- কর্মী নিয়োগে মালয়েশিয়ার সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন
খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাচ্ছেন। এটা মালদ্বীপের সঙ্গে আমাদের কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল গ্রহণের জন্য একটা চুক্তি। আমাদের এতোদিন একটা এমওইউ ছিল, সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের হেলথ প্রফেশনাল যেত। মালদ্বীপ বলেছে ২০২৪ সাল পর্যন্ত বৃদ্ধি করা এবং একটি চুক্তির মধ্যে নিয়ে আসা। এমওইউ-তে বাইন্ডিং থাকে না, কিন্তু এগ্রিমেন্ট হলে বাইন্ডিং হবে।
‘কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল, ক্লিনিক্যাল স্পেশালিস্ট, পাবলিক হেলথ স্পেশালিস্ট, ডেন্টাল সার্জন, নার্সেস অ্যান্ড আদার অক্সিলারি স্টাফ নেবে।’
আরও পড়ুন- সেই রুনু বেরুনিকা কস্তাকে দিয়ে দেশে বুস্টার ডোজের উদ্বোধন
চুক্তিটি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাবেন এবং সেখানে এই চুক্তিটা স্বাক্ষর হবে। সেক্ষেত্রে আমাদের দেশের বেশকিছু মেডিকেল প্রফেশনের বেশকিছু ক্যাটাগরির লোক যেতে পারবে।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























