নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৫৬, ২০ ডিসেম্বর ২০২১
ইউপি নির্বাচন : পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ২৯৩ প্রার্থী
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ২৯৩ প্রার্থী। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২০ ডিসেম্বর) পঞ্চম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মনোনয়ন প্রত্যাহার শেষে পঞ্চম ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিন হাজার ২০৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে সাত হাজার ৮০৪ জন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৪ হাজার ৮৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- প্লাস্টিক ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান উদ্বোধন করলেন পরিবেশমন্ত্রী
নির্বাচন কমিশন জানিয়েছে, চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার (২০ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এদিন থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। নির্বাচনী আচরণ বিধিমালা দেখভালে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ধাপে চেয়ারম্যান পদে চার হাজার ১০১ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ৬৩৩ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকিদের প্রার্থিতা বাছাইয়ে বাতিল হয়।
আরও পড়ুন- করোনা টিকার বুস্টার ডোজ : হালনাগাদ করা হচ্ছে সুরক্ষা অ্যাপ
চতুর্থ ধাপে ৮৪২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে জয়ী হন ৪৮ জন। এর আগে প্রথম ধাপে ৭১ জন, দ্বিতীয় ধাপে ৭৭ জন ও তৃতীয় ধাপে ১০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
আইনিউজ/এসডিপি
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























