ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১২, ৬ জানুয়ারি ২০২২

দেশে আরও ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত

দেশে আরও ১০ জনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এদের সকলেই ঢাকা শহরের বাসিন্দা। এ নিয়ে দেশে মোট ২০ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হলো।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস, আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সেই জিনোম সিকোয়েন্স ডেটা জমা দিয়েছে।

আরও পড়ুন- দেশে করোনার দৈনিক সংক্রমণ হাজার ছাড়াল, ৭ মৃত্যু

ওয়েবসাইটে বলা হয়েছে, গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। যার মধ্যে গত ৩০ ডিসেম্বর পর্যন্ত সাত দিনে পাঁচ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে, ওয়েবসাইটটিতে করোনার ওমিক্রন আক্রান্তদের বিদেশ ভ্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে ৩১ ডিসেম্বর দেশে তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায় জিআইএসএআইডি। এরও আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি। 

আরও পড়ুন- টিকার সনদ ছাড়া শপিংমলে প্রবেশ নয়, ট্রেন-প্লেন-লঞ্চে চলাচল করা যাবে না

দেশে সর্ব প্রথম গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ছিলেন। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়