ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৬, ৯ জানুয়ারি ২০২২

খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাত ৮টায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ‍উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে কেবিনে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন- ভ্রমণ কেনো গুরুত্বপূর্ণ?

সূত্র জানায়, রোববার বিকেলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। ওই বৈঠকের পরই তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়।

গত ১৩ নভেম্বর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। দীর্ঘ প্রায় দুমাস সিসিইউতে থাকার পর তাকে কেবিনে নেওয়া হলো।

আরও পড়ুন- ওমিক্রন থেকে বাঁচতে কার্যকরী মাস্ক কোনটি?

গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। তার রক্তক্ষরণ হচ্ছে। তাকে জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার। এক সপ্তাহ আগে জানা যায় তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়