Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৩, ১৭ জানুয়ারি ২০২২
আপডেট: ২৩:২৫, ১৭ জানুয়ারি ২০২২

পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

পুলিশ ভেরিফিকেশন (পুলিশি যাচাই) চলমান রেখেই নিয়োগ দেওয়া হবে সুপারিশপ্রাপ্ত ৩৮ হাজার শিক্ষককে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশনা দেওয়া হবে। তবে নিয়োগের পর পুলিশ ভেরিফিকেশনে কারও বিরুদ্ধে আপত্তিকর কিছু আসলে তাদের নিয়োগ বাতিল হবে।

আরও পড়ুন- খাদ্য অধিদপ্তরের চার পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

এমন খবরে সন্তোষ প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলছে। শিক্ষকদের সংখ্যা বেশি হওয়ায় এতে সময় লাগছে। এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা জারি করবে এনটিআরসিএ।

আরও পড়ুন- বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩০ জানুয়ারি

জানা যায়, গত বছরের ৩০ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিভিন্ন সময় নিবন্ধনের জন্য উচ্চ আদালতে রিট করেন অনেক প্রার্থী। তাদের জন্য দুই হাজার ২০০টি পদ সংরক্ষণ করে বাকি পদগুলোতে নিয়োগের উদ্যোগ নেয় সরকার।

আবেদন না পাওয়ায় এবং মহিলা কোটায় যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ বাদ রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।  সুপারিশপ্রাপ্তদের মধ্যে ছয় হাজার প্রার্থী ভেরিফিকেশন ফরম পূরণ না করে পাঠানোয় ৩২ হাজার ২৮৩ জনের পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়