নিজস্ব প্রতিবেদক
এক সপ্তাহে করোনায় ২৩০ মৃত্যু, টিকা নেননি ১৩৭ জনই
দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয়েছে ২৩০ জনের। এদের মধ্যে টিকা নেননি ১৩৭ জনই। যার হার ৫৯ দশমিক ৬ শতাংশ। বাকি ৯৩ জন, অর্থাৎ ৪০ দশমিক ৪ শতাংশ টিকা নিয়েছিলেন।
করোনা টিকা গ্রহণকারী ৯৩ জনের মধ্যে ২৯ জন প্রথম ডোজ, ৬৩ জন দ্বিতীয় এবং একজন বুস্টার ডোজ নিয়েছিলেন।
এক সপ্তাহে যে ২৩০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১৫২ (৬৬ দশমিক ১ শতাংশ) জন। আর নারী ছিলেন ৭৮ (৩৩ দশমিক ৯ শতাংশ) জন। মৃত নারীদের মধ্যে আবার দুইজন গর্ভবতী মা।
আরও পড়ুন- টিকার আওতায় দেশের ৮৫ শতাংশ জনগণ : স্বাস্থ্যমন্ত্রী
এছাড়া গত এক সপ্তাহে করোনায় মারা যাওয়াদের মধ্যে ১৫৬ জন (৬৭ দশমিক ৮ শতাংশ) কো-মরবিডিটিতে ভুগছিলেন। তাদের মধ্যে অধিকাংশ রোগী ভুগছিলেন ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে। এছাড়া অনেকে হৃদরোগ, কিডনি, গ্যাস্ট্রোলিভার, স্ট্রোক এবং ক্যান্সারে ভুগছিলেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৯ জন করোনা রোগী।
আরও পড়ুন- ইসি গঠনে প্রস্তাবিত তালিকায় তিন সাংবাদিক
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৮৯ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে ২৮ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৩ হাজার ২৩৭ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জনে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























