নিজস্ব প্রতিবেদক
দেশে ২৪ ঘণ্টায় ১৫১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১০
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০ জন করোনা রোগী।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৪৩৪ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনে।
আরও পড়ুন- ২০২১ সালের জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন দুই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান
এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৯ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৩ চট্টগ্রামে ৩, খুলনায় ১, সিলেটে ১ ও রংপুরে ২ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৬ হাজার ৪৫৯ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জনে।
আরও পড়ুন- রাশিয়ার অর্থনীতির ভিত্তি দুর্বল করে দেবো : ইউরোপীয় ইউনিয়ন
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























