ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ১৪ মার্চ ২০২২

ঢাকায় পৌঁছেছে হাদিসুর রহমানের নিথর দেহ

ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিক ও থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের নিথর দেহ ঢাকায় পৌঁছেছে।

সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিসুরের মরদেহবাহী তার্কিশ এয়ারের ফ্লাইটটি পৌঁছে। তুরস্কের ইস্তাম্বুল থেকে স্থানীয় সময় আড়াইটার দিকে ছেড়ে আসে টার্কিশ এয়ার লাইন্সের ফ্লাইটটি।

গত ১১ মার্চ হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছায়। সেখান থেকে মরদেহ শনিবার (১২ মার্চ) সকালে রোমানিয়ায় পৌঁছায়। রোমানিয়া সময় রাত পৌনে ১০টায় বুখারেস্ট থেকে নাবিক হাদিসুরের মরদেহ টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা করে। কিন্তু ফ্লাইটি ইস্তাবুলে পৌঁছানোর পর ভারী তুষারপাতের কারণে বাতিল করা হয়। পরে রোববার দিবাগত রাতে হাদিসুরকে বহনকারী টিকে-৭২২ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা করে।

আরও পড়ুন- ২৫ মার্চ রাতে সারা দেশে ১ মিনিট ব্ল্যাকআউট

গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা এমভি বাংলার সমৃদ্ধি রকেট হামলার শিকার হয়। এতে জাহাজে আগুন ধরে নিহত হন হাদিসুর।

পরদিন ৩ মার্চ জাহাজটি থেকে জীবিত ২৮ নাবিক ও নিহত হাদিসুরের মরদেহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই ২৮ নাবিককে ইউক্রেন থেকে মালদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যায় সেখানকার বাংলাদেশ দূতাবাস। গত ৯ মার্চ রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ওই ২৮ নাবিককে দেশে ফেরত আনা হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ