Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ১৬ মার্চ ২০২২
আপডেট: ১৫:১০, ১৬ মার্চ ২০২২

খালেদার পরিবারের আবেদনে মতামত আজই স্বরাষ্ট্রে পাঠানো হবে: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো এবং তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে পরিবারের আবেদনের বিষয়ে আজকের (বুধবার) মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠাবে আইন মন্ত্রণালয়। 

বুধবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি, জামিন দেন আদালত। যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দুই-আড়াই বছর আগে ওনার বিষয়ে পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়। সেটাতে কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে একটা আইনের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তাকে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল। এটা কিন্তু জামিন না, এটা মুক্তি।’

আরও পড়ুন- খালেদা জিয়া অসুস্থ, বিদেশে চিকিৎসা খুবই জরুরি : পরিবার 

ওনারা আরেকটা দরখাস্ত করেছেন, এক্সটেনশনের। সেই দরখাস্তটা আমার কাছে এসেছে। আমরা মতামত পাঠিয়ে দেব। সেই মতামত জানবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলেন আইনমন্ত্রী।

কবে নাগাদ জানতে পারব-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকেই চলে যাবে ইনশাআল্লাহ।’

এর পরের পদক্ষেপ কী? মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র হয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে?- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না। আমার মনে হয় না, এটা আর প্রধানমন্ত্রীর কাছে যাবে। কারণ গতবার যেটা দিয়েছিলাম, সেটা প্রধানমন্ত্রীর কাছে যায়নি।’

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়