নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। পরে বঙ্গবন্ধু, তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবসহ পঁচাত্তরের ১৫ অগাস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
রাষ্ট্রীয় কর্মসূচি শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়।
আজ বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন
আজ ১৭ মার্চ, ২০২২ (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু।\
প্রায় দুইশ’ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন-শোষণ থেকে স্বাধীনতার জন্য উত্তাল ভারতে জন্ম নেন শেখ মুজিব। তাই ছোটবেলা থেকেই খুব নিকট থেকেই মানুষের দুঃখ-দূর্দশা দেখার সুযোগ পান। পর্যবেক্ষণ করার সুযোগ পান দেশের অস্থিতিশীল রাজনীতি।
চার বোন ও দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুনের মমতায় পরিবারে বড় হতে থাকেন তিনি। শেখ পরিবারের আদরের ‘খোকা’ যেন বড় হতে থাকেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং ‘বঙ্গবন্ধু’ হওয়ার জন্যেই। তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীটি জাতীয় শিশু দিবসও। দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























