Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৫, ১০ এপ্রিল ২০২২

জাতীয় পরিচয়পত্র ছাড়া মিলবে না লঞ্চের টিকেট

জাতীয় পরিচয়পত্র ছাড়া দূরপাল্লা যাত্রীদের লঞ্চের টিকেট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা”-শীর্ষক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “নৌ নিরাপত্তা স্বার্থে আসন্ন ঈদযাত্রা থেকে আমরা এ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি। ঈদের পর আমরা আরও কঠোর হবো। এটা হবে স্থায়ী পদক্ষেপ।”

যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্মনিবন্ধন সার্টিফিকেট লাগবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, “ঈদের ৫ দিন আগে ও ৫ দিন পর পর্যন্ত মালবাহী লঞ্চ চলবে না। আগামী ২৭ এপ্রিল থেকে গার্মেন্টস পর্যায়ক্রমে ছুটি হবে বিজিএমইএ থেকে জানিয়েছেন।”

প্রতিমন্ত্রী বলেন, “রাতে স্পিড বোট চলবে না, আর দিনে মালবাহী লঞ্চ চলবে না।” তিনি আরও জানান, পদ্মা সেতুর নিচ দিয়ে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এখন মাত্র ৬টি ফেরি চলছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়